ভাটি বাংলার ঐতিহ্যবাহী কুস্তিখেলা কে কেন্দ্র করে হামলা, আহত ৫জন কুস্তিগীর।
জামালগঞ্জ উপজেলার তেলিয়া শাহপুর বনাম সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের মধ্যে তাদের মাঠে খেলা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কুস্তিগীর শামসুজ্জামান আবুর সাথে গৌরারং এর কুস্তিগীর ইকবাল পরাস্ত হয় এবং ইকবালের পাল্টা কুস্তিতে আসা কুস্তিগীরের সাথে আবুর সাথে স্বল্প সময় খেলে সমান দেয়ায় তেলিয়া শাহপুর দল মাঠ ছেড়ে চলে আসে। এবং পথিমধ্যে গৌরারং গ্রামের কুস্তিগীর ইকবাল, কবির, মনির, আজাদ এবং তাদের সাঙ্গপাঙ্গরা তেলিয়া শাহপুর গ্রামের কুস্তিগীরদের অতর্কিত হামলা করে এতে আহত হয় সামসুজ্জামান আবু, সেলিম, বদিউজ্জামান, বোরহান ও শাহিন। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। গুরুতর আহত অবস্থায় সেলিম কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শামীমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির কর্মচারী দিদারুল আলম জানান, সকালে নিকেতনের ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর ভবন শামীমের বাসায় কয়েকজন সাদা পোশাকে প্রবেশ করেন। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর শামীমকে সঙ্গে নিয়ে তার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ১৪৪ নম্বর ভবনে অভিযান শুরু করে র্যাব।


